1. live@www.shilpasamachar.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.shilpasamachar.com : শিল্প সমাচার :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রাইমটাইম এমি উপস্থাপনার আগে দুই পুরস্কার জিতলেন মারিস্কা হারগিটে ভেনিসে অ্যালেক্স গিবনির ‘মাস্ক’, পাঁচ মিনিটের দাঁড়িয়ে অভিবাদন গান, নৃত্য ও আবৃত্তির বর্ণিল আয়োজনে কবিকে স্মরণ করল ছায়ানট গান-বাজনা বন্ধ নিয়ে আসিফ আকবরের বিস্ফোরক মন্তব্য: ‘সরকার স্পষ্ট করে বলুক দেশে সংগীত চলবে কি না’ গুরু-শিষ্যের যুগল পরিবেশনায় মেতে উঠলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি রবীন্দ্রনাথের ‘অচলায়তন’ নিয়ে প্রাচ্যনাট: গর্জে উঠবে পিঙ্ক ফ্লয়েডের সুর ছন্দ ও সুরের মূর্ছনায় মুখরিত ‘পেশকার’: গুরুপূর্ণিমায় শাস্ত্রীয় সংগীতের অনন্য আয়োজন সিলেটের বিশ্বনাথে শতবর্ষী বাউল গানের আসরে হামলা, সাংস্কৃতিক অঙ্গনে তীব্র নিন্দা আসন্ন ঈদে ওটিটির পর্দায় জমে উঠছে উৎসব আলোচনার কেন্দ্রবিন্দুতে সুপারস্টার শাকিব খান এর নতুন সিনেমা

হল বরাদ্দ পাচ্ছে না নাট্যদলগুলো: থিয়েটারকর্মীদের অসন্তোস

শিল্প ও সংস্কৃতি ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে
জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি

মে মাসে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির তিনটি মিলনায়তন—জাতীয় নাট্যশালা, স্টুডিও থিয়েটার ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হল মিলিয়ে মোট ৯৩ দিনের মধ্যে ৫৪ দিন বরাদ্দ রাখা হয়েছে শুধুমাত্র একাডেমির নামে। তবে নাট্যদলগুলোর অভিযোগ, এসব দিনেও মিলনায়তনগুলো ফাঁকা পড়ে থাকে, অথচ তাদের আবেদন সত্ত্বেও হল বরাদ্দ মেলেনি।

হল বরাদ্দ কমিটির এমন সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। নাট্যকর্মী জুবায়ের জাহিদ ‘থিয়েটার সংযোগ’ নামের একটি ফেসবুক গ্রুপে প্রশ্ন রাখেন, “কী ধরনের শিল্পচর্চা করতে চাচ্ছেন আপনারা, যাতে তিনটি মিলনায়তনের ৫৪ কার্যদিবস নিজেদের জন্য সংরক্ষণ করতে হয়?”

এই প্রসঙ্গে শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ জসীম উদ্দিন জানান, “এই ৫৪ দিনে কোনো নাট্যদলের আবেদন ছিল না, কিংবা হলে কোনো অনুষ্ঠানও হয়নি। তাই দিনগুলো একাডেমির নামে সংরক্ষিত রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, নাট্যদল বা সংগঠন চাইলে এই সংরক্ষিত দিনগুলোতে আবেদন করতে পারে এবং কমিটির অনুমোদন সাপেক্ষে তারা হল ব্যবহারের সুযোগ পাবে।

তবে নাট্যদলগুলোর বক্তব্য ভিন্ন। অনেকেই দাবি করেছে, তারা সময়মতো আবেদন করেও হল পায়নি। কেউ কেউ অভিযোগ করেছে, গত মাসে হল বরাদ্দ পেলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে, ফলে তাদের পরিকল্পিত প্রদর্শনী বাতিল করতে হয়েছে।

এই বিষয়ে শিল্পকলা একাডেমির কর্মকর্তার ব্যাখ্যা, “সকল আবেদন মঞ্জুর হয় না। কমিটি মানের দিকটি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। কেউ কেউ আগের বরাদ্দ পেয়েও অনুষ্ঠান করেনি, আবার শেষ মুহূর্তে বাতিল করেছে—এতে অন্য দলও ক্ষতিগ্রস্ত হয়। এসব কারণেই কিছুটা সতর্কতা অবলম্বন করা হচ্ছে।”

উল্লেখ্য, এর আগে যেসব দিন বরাদ্দ দেওয়া হতো না, সেসব দিনে হল ফাঁকা দেখানো হতো। তবে এবার থেকে সেসব দিন ‘সংরক্ষিত’ হিসেবে তালিকাভুক্ত করা হচ্ছে। যদিও নাট্যজগতের অনেকেই এই সিদ্ধান্তকে একপেশে বলে মনে করছেন।

শিল্পকলার এই সিদ্ধান্ত ও বরাদ্দনীতির স্বচ্ছতা নিয়ে এখন নাট্যাঙ্গনে জোর আলোচনা চলছে। সংশ্লিষ্টরা বলছেন, খালি মিলনায়তন থাকলেও নাট্যদলগুলো যদি সুযোগ না পায়, তাহলে তা দেশের নাট্যচর্চার অগ্রযাত্রায় বড় বাধা হয়ে দাঁড়াবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট