1. live@www.shilpasamachar.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.shilpasamachar.com : শিল্প সমাচার :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রাইমটাইম এমি উপস্থাপনার আগে দুই পুরস্কার জিতলেন মারিস্কা হারগিটে ভেনিসে অ্যালেক্স গিবনির ‘মাস্ক’, পাঁচ মিনিটের দাঁড়িয়ে অভিবাদন গান, নৃত্য ও আবৃত্তির বর্ণিল আয়োজনে কবিকে স্মরণ করল ছায়ানট গান-বাজনা বন্ধ নিয়ে আসিফ আকবরের বিস্ফোরক মন্তব্য: ‘সরকার স্পষ্ট করে বলুক দেশে সংগীত চলবে কি না’ গুরু-শিষ্যের যুগল পরিবেশনায় মেতে উঠলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি রবীন্দ্রনাথের ‘অচলায়তন’ নিয়ে প্রাচ্যনাট: গর্জে উঠবে পিঙ্ক ফ্লয়েডের সুর ছন্দ ও সুরের মূর্ছনায় মুখরিত ‘পেশকার’: গুরুপূর্ণিমায় শাস্ত্রীয় সংগীতের অনন্য আয়োজন সিলেটের বিশ্বনাথে শতবর্ষী বাউল গানের আসরে হামলা, সাংস্কৃতিক অঙ্গনে তীব্র নিন্দা আসন্ন ঈদে ওটিটির পর্দায় জমে উঠছে উৎসব আলোচনার কেন্দ্রবিন্দুতে সুপারস্টার শাকিব খান এর নতুন সিনেমা

তিন দশকের পথচলায় পরিণত অভিনেত্রী জয়া আহসান: একান্ত সাক্ষাৎকার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে
জয়া আহসান

বাংলাদেশ ও ভারতের কলকাতার চলচ্চিত্র অঙ্গনে সমানভাবে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার তিন দশকের অভিনয় ক্যারিয়ারে মডেলিং, নাটক এবং সিনেমায় অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছেন। ‘আবর্ত’ সিনেমার মাধ্যমে এক যুগ আগে টালিউডে পা রাখা জয়া এখন দুই বাংলার অন্যতম সম্মানিত ও আলোচিত তারকা।

এবার ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার দুটি সিনেমা—‘তাণ্ডব’ ও ‘উৎসব’। পাশাপাশি ১৮ জুলাই কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘ডিয়ার মা’, যার ট্যাগলাইন ‘রক্তের সম্পর্ক না ভালোবাসার টান’ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।

সম্প্রতি আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া আহসান শেয়ার করেছেন তার কাজ ও ব্যক্তিজীবনের নানা অধ্যায়। বিশেষ করে বিয়ে, একাকিত্ব, এবং পুরনো সম্পর্ক নিয়ে তার খোলামেলা মন্তব্য অনুরাগীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিয়ে প্রসঙ্গে জয়া বলেন,
“বিয়ে তো যেন ‘ওল্ড স্কুল’। তবে পৃথিবীতে যত মানুষ, তত রকম সম্পর্ক। আমার প্রতিটি পুরনো সম্পর্কই গুরুত্বপূর্ণ। কারণ, সেগুলোর মাধ্যমেই আজকের আমি তৈরি। ভুলগুলো আমারই ছিল, কিন্তু সেগুলো মেনে নিয়েই সামনে এগিয়েছি।”

তিনি আরও বলেন, “এখন তো কেউ সম্পর্কেই যায় না! এখন ‘সিচুয়েশনশিপ’, কত অজানা টার্ম। ভাবনাগুলো থাকলেও, সম্পর্কটাই নেই।”

একাকিত্ব নিয়ে জয়ার ভাবনার কথা উঠে এসেছে আগের এক সাক্ষাৎকারে, যেখানে তিনি বলেছিলেন,
“আমি কিছুই প্ল্যান করে চলি না। যদি একা থেকে জুটিতে যেতে ইচ্ছে করে, তখন যাব। কিন্তু আপাতত আমি খুব ভালো আছি, শান্তিতে আছি, কোনো প্ল্যান নেই।”

এর আগে ফিল্মফেয়ার সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচ্ছেদের সময়কার মানসিক অবস্থা নিয়ে বলতে গিয়ে জয়া বলেন,
“উত্থান-পতন জীবনের অংশ। সেই সময় আমার দৃষ্টিভঙ্গিই বদলে যায়। আমি পুরোপুরি কাজের মধ্যে মনোনিবেশ করি। কাজই আমাকে শান্তি দিয়েছে। মেয়েরা অনেক সময় ফোকাস হারিয়ে ফেলে, কিন্তু আমি কাজকেই ভালোবেসেছি।”

জয়া আহসানের কাজের প্রতি এই নিষ্ঠাই তাকে দুই বাংলায় প্রিয় করে তুলেছে। সম্প্রতি তিনি অভিনয় করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত হিন্দি চলচ্চিত্র ‘কড়ক সিং’-এ, যা মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম Zee5-এ।

তার জীবনবোধ, স্বাধীনতা ও পেশাদারিত্ব নিয়ে জয়ার বক্তব্য আজকের প্রজন্মের অনেক নারীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট