1. live@www.shilpasamachar.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.shilpasamachar.com : শিল্প সমাচার :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রাইমটাইম এমি উপস্থাপনার আগে দুই পুরস্কার জিতলেন মারিস্কা হারগিটে ভেনিসে অ্যালেক্স গিবনির ‘মাস্ক’, পাঁচ মিনিটের দাঁড়িয়ে অভিবাদন গান, নৃত্য ও আবৃত্তির বর্ণিল আয়োজনে কবিকে স্মরণ করল ছায়ানট গান-বাজনা বন্ধ নিয়ে আসিফ আকবরের বিস্ফোরক মন্তব্য: ‘সরকার স্পষ্ট করে বলুক দেশে সংগীত চলবে কি না’ গুরু-শিষ্যের যুগল পরিবেশনায় মেতে উঠলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি রবীন্দ্রনাথের ‘অচলায়তন’ নিয়ে প্রাচ্যনাট: গর্জে উঠবে পিঙ্ক ফ্লয়েডের সুর ছন্দ ও সুরের মূর্ছনায় মুখরিত ‘পেশকার’: গুরুপূর্ণিমায় শাস্ত্রীয় সংগীতের অনন্য আয়োজন সিলেটের বিশ্বনাথে শতবর্ষী বাউল গানের আসরে হামলা, সাংস্কৃতিক অঙ্গনে তীব্র নিন্দা আসন্ন ঈদে ওটিটির পর্দায় জমে উঠছে উৎসব আলোচনার কেন্দ্রবিন্দুতে সুপারস্টার শাকিব খান এর নতুন সিনেমা

বাংলাদেশ সফরে মিস ইউনিভার্স আমেরিকাস ‘তাতিয়ানা কালমেল’

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

মিস ইউনিভার্স আমেরিকাস ও মিস পেরু ২০২৪, তাতিয়ানা কালমেল বাংলাদেশের চার দিনের সফরে এসেছেন। ৭ মে থেকে শুরু হওয়া এই সফর চলবে ১০ মে পর্যন্ত। তার এ সফরের আয়োজক ফ্লোরা টেলিকম লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশ-এর জাতীয় পরিচালক মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক।

সফরের মূল উদ্দেশ্য—বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পর্যটনের সৌন্দর্য বিশ্ব দরবারে তুলে ধরা এবং আন্তর্জাতিক সম্পর্ককে আরও গভীর করা। সফরের অংশ হিসেবে তাতিয়ানা অংশ নিচ্ছেন নানা আয়োজন ও আলোচনায়, যার সূচনা হয় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে এক জমকালো প্রেস কনফারেন্স দিয়ে।

এই সংবাদ সম্মেলনে দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসে—২০২৫ সালের জুলাইয়ে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা এবং “মিস ইউনিভার্স স্কিনকেয়ার” পণ্যের আত্মপ্রকাশ।

তাতিয়ানা কালমেল বলেন, “বাংলাদেশে এসে আমি অভিভূত। এটি অসাধারণ সৌন্দর্যের দেশ, যেখানে মানুষ আন্তরিক এবং সংস্কৃতি অসাধারণভাবে সমৃদ্ধ। এই সফর শুধু আমার জন্য নয়, বরং বিশ্বের সামনে বাংলাদেশের মুখ তুলে ধরার এক সুযোগ।”

তিনি জানান, বাংলাদেশ সফরে তিনি ঘুরে দেখবেন ঐতিহাসিক ও পর্যটন স্থান, মতবিনিময় করবেন তরুণদের সঙ্গে এবং জানাবেন নিজের অভিজ্ঞতার কথা।

ফ্লোরা টেলিকম-এর এমডি মোস্তাফা রফিকুল ইসলাম বলেন, “মিস ইউনিভার্স শুধু সৌন্দর্য নয়, এটি আত্মবিশ্বাস, বুদ্ধিমত্তা ও উদ্দেশ্যের প্ল্যাটফর্ম। তাতিয়ানা কালমেলের উপস্থিতি আমাদের জন্য সম্মানের। তাঁর সফর নারীদের উৎসাহিত করবে এবং বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে আরও দৃঢ়ভাবে উপস্থাপন করবে।”

এছাড়াও উদ্বোধন হয় “মিস ইউনিভার্স স্কিনকেয়ার” প্রোডাক্ট লাইন, যা আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ স্কিনকেয়ার সুবিধা প্রদান করবে। এ প্রোডাক্টে ব্যবহৃত হয়েছে “এমিউ৭সি+ কমপ্লেক্স” ও ড্রোন ডেলিভারি সিস্টেম।

স্কিনকেয়ার লাইনের সিইও অলিভিয়া কুইডো-কো বলেন, “আমরা শুধু ত্বকের যত্ন নিচ্ছি না, আমরা নারীদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিচ্ছি। মিস ইউনিভার্স-এর ‘Force for Good’ আদর্শকে ধারণ করেই এই উদ্যোগ।”

তাতিয়ানা কালমেলের এই সফর একদিকে যেমন নারীর ক্ষমতায়নকে সামনে আনে, তেমনি বাংলাদেশকে তুলে ধরে বিশ্বমঞ্চে—একটি নতুন বন্ধুত্বের দ্বার খুলে দিয়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট