1. live@www.shilpasamachar.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.shilpasamachar.com : শিল্প সমাচার :
জীবনানন্দের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে নাটক: ‘কমলা রঙের বোধ’ - শিল্প সমাচার
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারী শিল্পীদের গান পরিবেশন নিয়ে আপত্তি, দিরাইয়ে বন্ধ হলো বাউল গানের আসর দর্শক শ্রোতার ভালোবাসায় সিক্ত শাস্ত্রীয়সংগীতের নাটকীয় উপস্থাপন “সুর সম্মিলন” প্রাইমটাইম এমি উপস্থাপনার আগে দুই পুরস্কার জিতলেন মারিস্কা হারগিটে ভেনিসে অ্যালেক্স গিবনির ‘মাস্ক’, পাঁচ মিনিটের দাঁড়িয়ে অভিবাদন গান, নৃত্য ও আবৃত্তির বর্ণিল আয়োজনে কবিকে স্মরণ করল ছায়ানট গান-বাজনা বন্ধ নিয়ে আসিফ আকবরের বিস্ফোরক মন্তব্য: ‘সরকার স্পষ্ট করে বলুক দেশে সংগীত চলবে কি না’ গুরু-শিষ্যের যুগল পরিবেশনায় মেতে উঠলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি রবীন্দ্রনাথের ‘অচলায়তন’ নিয়ে প্রাচ্যনাট: গর্জে উঠবে পিঙ্ক ফ্লয়েডের সুর ছন্দ ও সুরের মূর্ছনায় মুখরিত ‘পেশকার’: গুরুপূর্ণিমায় শাস্ত্রীয় সংগীতের অনন্য আয়োজন সিলেটের বিশ্বনাথে শতবর্ষী বাউল গানের আসরে হামলা, সাংস্কৃতিক অঙ্গনে তীব্র নিন্দা

জীবনানন্দের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে নাটক: ‘কমলা রঙের বোধ’

শিল্প ও সংস্কৃতি ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

আধুনিক বাংলা কবিতার এক নির্জন সাধক, বাঙালির কাব্যচেতনায় এক অনন্য নাম—জীবনানন্দ দাশ। তাঁকে ঘিরে বাংলা সাহিত্যজগতে যেমন প্রশংসা, তেমনি বিতর্কেরও কমতি নেই। তাঁর কাব্যিক জগৎ, ভাবনাচিন্তা, নিঃসঙ্গতা ও অস্তিত্বচর্চাকে নাটকের রূপ দেওয়া এক কঠিন চ্যালেঞ্জ। সেই কঠিন কাজেই হাত দিয়েছে থিয়েটার ফ্যাক্টরি ও সুহৃদ নাট্যজনদের একটি দল। তাদের যৌথ প্রয়াসে মঞ্চে আসছে নাটক ‘কমলা রঙের বোধ’।

জীবনানন্দের জীবন ও সাহিত্যকর্মকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি একটি দেড় ঘণ্টার মঞ্চায়ন—যেখানে কবির অন্তর্জগৎ, সময়ের সঙ্গে তাঁর দ্বন্দ্ব এবং কাব্যিক উপলব্ধিকে জীবন্ত করে তোলার চেষ্টা করা হয়েছে। নাট্যদলের দাবি, এটি শুধুই একটি জীবনচরিত-নির্ভর নাটক নয়, বরং জীবনানন্দের চিন্তাজগতের এক অন্তর্মুখী ভ্রমণ।

নাটকটির চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে ২২, ২৩ ও ২৪ মে—বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবারে—রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। প্রদর্শনীগুলোর সময়সূচি ও টিকিট সংক্রান্ত তথ্য থিয়েটার ফ্যাক্টরির সামাজিক যোগাযোগমাধ্যম পেজে পাওয়া যাবে।

‘কমলা রঙের বোধ’ নাটকের রচনা ও নির্দেশনায় রয়েছেন অলোক বসু। জীবনানন্দ দাশকে যারা নতুন করে আবিষ্কার করতে চান, কিংবা তাঁর কবিতার ভেতরের রঙ ছুঁয়ে দেখতে চান, তাদের জন্য ‘কমলা রঙের বোধ’ হতে পারে একটি অনন্য অভিজ্ঞতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট