1. live@www.shilpasamachar.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.shilpasamachar.com : শিল্প সমাচার :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রাইমটাইম এমি উপস্থাপনার আগে দুই পুরস্কার জিতলেন মারিস্কা হারগিটে ভেনিসে অ্যালেক্স গিবনির ‘মাস্ক’, পাঁচ মিনিটের দাঁড়িয়ে অভিবাদন গান, নৃত্য ও আবৃত্তির বর্ণিল আয়োজনে কবিকে স্মরণ করল ছায়ানট গান-বাজনা বন্ধ নিয়ে আসিফ আকবরের বিস্ফোরক মন্তব্য: ‘সরকার স্পষ্ট করে বলুক দেশে সংগীত চলবে কি না’ গুরু-শিষ্যের যুগল পরিবেশনায় মেতে উঠলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি রবীন্দ্রনাথের ‘অচলায়তন’ নিয়ে প্রাচ্যনাট: গর্জে উঠবে পিঙ্ক ফ্লয়েডের সুর ছন্দ ও সুরের মূর্ছনায় মুখরিত ‘পেশকার’: গুরুপূর্ণিমায় শাস্ত্রীয় সংগীতের অনন্য আয়োজন সিলেটের বিশ্বনাথে শতবর্ষী বাউল গানের আসরে হামলা, সাংস্কৃতিক অঙ্গনে তীব্র নিন্দা আসন্ন ঈদে ওটিটির পর্দায় জমে উঠছে উৎসব আলোচনার কেন্দ্রবিন্দুতে সুপারস্টার শাকিব খান এর নতুন সিনেমা

নজরুল জন্মবার্ষিকীতে ছায়ানটে অনুষ্ঠিত হল ‘ঠুমরীর জলসা’

শিল্প ও সংস্কৃতি ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে গতকাল ২৪ মে ঢাকায় অনুষ্ঠিত হলো এক অনন্য সংগীতসন্ধ্যা—‘ঠুমরীর জলসা’। ছায়ানট সংস্কৃতি ভবনের মিলনায়তনে আয়োজনটি পরিণত হয় আবেগঘন এক শ্রোতা-সংগীতশিল্পীর মিলনমেলায়।

বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা (বিএনএসএস)-এর আয়োজনে এবং এনিগমা টিভি-এর সহযোগিতায় এই বিশেষ সংগীতানুষ্ঠানটি শুরু হয় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। যারা সরাসরি উপস্থিত থাকতে পারেননি, তাঁদের জন্য এনিগমা টিভি আয়োজনটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করে। ফলে দেশের নানা প্রান্তে নজরুলপ্রেমীরা একযোগে উপভোগ করতে পেরেছেন গানের এই বিশুদ্ধ সন্ধ্যা।

আয়োজনে অংশ নেন দেশের খ্যাতিমান নজরুলসংগীত শিল্পীরা। তাঁরা পরিবেশন করেন নজরুলের ঠুমরীধর্মী ও রাগাশ্রিত গান, যেগুলোতে ভেসে আসে প্রেম, বেদনা, গভীর দার্শনিকতা এবং রাগ-রসের জটিল সংমিশ্রণ, পাশাপাশি প্রচলিত ঠুমরীও পরিবেশিত হয় শিল্পীদের কণ্ঠে।

‘ঠুমরীর জলসা’ শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, এটি ছিল জাতীয় কবিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করার এক মর্মস্পর্শী প্রয়াস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট