1. live@www.shilpasamachar.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.shilpasamachar.com : শিল্প সমাচার :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রাইমটাইম এমি উপস্থাপনার আগে দুই পুরস্কার জিতলেন মারিস্কা হারগিটে ভেনিসে অ্যালেক্স গিবনির ‘মাস্ক’, পাঁচ মিনিটের দাঁড়িয়ে অভিবাদন গান, নৃত্য ও আবৃত্তির বর্ণিল আয়োজনে কবিকে স্মরণ করল ছায়ানট গান-বাজনা বন্ধ নিয়ে আসিফ আকবরের বিস্ফোরক মন্তব্য: ‘সরকার স্পষ্ট করে বলুক দেশে সংগীত চলবে কি না’ গুরু-শিষ্যের যুগল পরিবেশনায় মেতে উঠলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি রবীন্দ্রনাথের ‘অচলায়তন’ নিয়ে প্রাচ্যনাট: গর্জে উঠবে পিঙ্ক ফ্লয়েডের সুর ছন্দ ও সুরের মূর্ছনায় মুখরিত ‘পেশকার’: গুরুপূর্ণিমায় শাস্ত্রীয় সংগীতের অনন্য আয়োজন সিলেটের বিশ্বনাথে শতবর্ষী বাউল গানের আসরে হামলা, সাংস্কৃতিক অঙ্গনে তীব্র নিন্দা আসন্ন ঈদে ওটিটির পর্দায় জমে উঠছে উৎসব আলোচনার কেন্দ্রবিন্দুতে সুপারস্টার শাকিব খান এর নতুন সিনেমা

ডাবল টাইমিংয়ের অভিযোগে অহনা ও শামীমের মধ্যে উত্তেজনা চরমে

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান বর্তমানে ব্যক্তিগত সম্পর্ক ঘিরে বিতর্কের কেন্দ্রে রয়েছেন। সম্প্রতি অভিনেতা শামীম হাসান সরকার এক সংবাদ সম্মেলনে দাবি করেন, অহনার সঙ্গে তার ৭ মাসের সম্পর্ক ছিল, তবে সেই সময় তিনি জানতেন না যে অহনার আরেকজন প্রেমিকও রয়েছেন। শামীমের ভাষায়, “ডাবল টাইমিং করেছে অহনাই।”

শামীম আরও বলেন, অহনার যাকে ‘ভয়ংকর অমানুষ’ বলে উল্লেখ করেছেন, সেই ব্যক্তি তিনি নন। বরং তিনি দাবি করেন, অভিনেত্রীর পাঁচ বছরের পুরোনো সম্পর্ক ছিল ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে। শামীম বলেন, “আমি তাকে চিনি, এবং সে-ই হচ্ছে অহনার কথিত ‘প্রাক্তন’।”

অন্যদিকে, অহনা রহমান এই বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়ে শামীমের বক্তব্যের কড়া প্রতিবাদ জানান। তিনি লেখেন, “‘ডাবল টাইমিং’? আপনি যা বলেছেন, তা কি সত্য? নিজের দোষ ঢাকতেই কি এমন অপবাদ দিচ্ছেন?” সেই সঙ্গে অহনা গণমাধ্যমকে অনুরোধ করেন, তার নাম ব্যবহার করে যেন অন্যের কাহিনিতে তাকে জড়ানো না হয়।

এরই মধ্যে, শামীম হাসান সরকার আরও একটি বিতর্কের মুখে পড়েছেন। এর আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া তার বিরুদ্ধে শুটিংসেটে অসদাচরণ, গালিগালাজ, মারধর ও ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তোলেন। প্রিয়াঙ্কার দাবি, শামীম শুটিংয়ে মাদকাসক্ত অবস্থায় থাকতেন এবং তার সঙ্গে অশোভন আচরণ করতেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে শামীম একটি সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করেন।

এই ঘটনাগুলো ঘিরে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে, এবং শোবিজ অঙ্গনের একাংশ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট