1. live@www.shilpasamachar.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.shilpasamachar.com : শিল্প সমাচার :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রাইমটাইম এমি উপস্থাপনার আগে দুই পুরস্কার জিতলেন মারিস্কা হারগিটে ভেনিসে অ্যালেক্স গিবনির ‘মাস্ক’, পাঁচ মিনিটের দাঁড়িয়ে অভিবাদন গান, নৃত্য ও আবৃত্তির বর্ণিল আয়োজনে কবিকে স্মরণ করল ছায়ানট গান-বাজনা বন্ধ নিয়ে আসিফ আকবরের বিস্ফোরক মন্তব্য: ‘সরকার স্পষ্ট করে বলুক দেশে সংগীত চলবে কি না’ গুরু-শিষ্যের যুগল পরিবেশনায় মেতে উঠলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি রবীন্দ্রনাথের ‘অচলায়তন’ নিয়ে প্রাচ্যনাট: গর্জে উঠবে পিঙ্ক ফ্লয়েডের সুর ছন্দ ও সুরের মূর্ছনায় মুখরিত ‘পেশকার’: গুরুপূর্ণিমায় শাস্ত্রীয় সংগীতের অনন্য আয়োজন সিলেটের বিশ্বনাথে শতবর্ষী বাউল গানের আসরে হামলা, সাংস্কৃতিক অঙ্গনে তীব্র নিন্দা আসন্ন ঈদে ওটিটির পর্দায় জমে উঠছে উৎসব আলোচনার কেন্দ্রবিন্দুতে সুপারস্টার শাকিব খান এর নতুন সিনেমা

কোরিয়ান ড্রামাপ্রেমীদের জন্য নতুন চমক

শিল্প ও সংস্কৃতি ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

মে মাসে কোরিয়ান ড্রামাপ্রেমীদের জন্য অপেক্ষা করছে নতুন চমক। এই মাসে রোমান্স, অ্যাকশন ও ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত নানা স্বাদের পাঁচটি নতুন কে-ড্রামা মুক্তি পাচ্ছে। কোরীয় সংবাদমাধ্যম ‘সুম্পি’-এর তথ্য অনুসারে, আসুন এক নজরে দেখে নেওয়া যাক সিরিজগুলোর বিস্তারিত—

১. স্প্রিং অব ইয়ুথ
এক সময়ের জনপ্রিয় কে-পপ ব্যান্ডের সদস্য সা গিয়ের জীবনে ঘটে যায় বড় ধাক্কা—তিনি বাদ পড়ে যান ব্যান্ড থেকে। এরপর তিনি ভর্তি হন কলেজে, যেখানে পরিচয় হয় কিম বম নামের এক তরুণীর সঙ্গে। ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। নতুন করে ব্যান্ড গঠন করে জীবনকে নতুনভাবে আবিষ্কার করেন সা গিয়ে। সিরিজটিতে অভিনয় করেছেন হা ইউ জুন ও পার্ক জি হু। এটি এসবিএস চ্যানেলে ৬ মে থেকে প্রচারিত হচ্ছে এবং ভিকিতেও দেখা যাচ্ছে।

২. টেস্টফুলি ইয়োরস
একটি রেস্তোরাঁকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রেমের গল্প নিয়ে তৈরি এই সিরিজে দেখা যাবে ধনকুবের হান বিয়ম উ ও রাঁধুনি মো ইয়ন জুর সম্পর্কের সূচনা। এতে অভিনয় করেছেন কাং হা নিউল, গো মিন সি ও কিম শিন রক। সিরিজটি ১২ মে থেকে ইএনএ চ্যানেলে প্রচার শুরু করবে।

৩. সেকেন্ড শট অ্যাট লাভ
এই রোমান্টিক কমেডি সিরিজের গল্প আবর্তিত হয়েছে হান গিউম জু নামের এক মদ্যপ যুবককে ঘিরে, যার হঠাৎ আবার দেখা হয় তার প্রথম প্রেমিকার সঙ্গে। পুরোনো স্মৃতি ও নতুন ঘটনার মিশেলে তৈরি হয় নাটকীয়তা। এতে অভিনয় করেছেন সু ইয়ং ও গং মিয়ং। সিরিজটি ১২ মে থেকে টিভিএনে প্রচারিত হবে।

৪. শার্ক: দ্য স্ট্রম
অ্যাকশনপ্রেমীদের জন্য সুখবর—‘শার্ক: দ্য বিগিনিং’-এর সিকুয়েল এই সিরিজটি আসছে ১৫ মে। এবার দেখা যাবে কারাগার থেকে মুক্তির পর চা উ সলের সংগ্রামী জীবন। এতে অভিনয় করেছেন কিম মিন সক, লি হিয়োন উকসহ আরও অনেকে। সিরিজটি প্রচারিত হবে টিভিং-এ।

৫. ডিয়ার হংরাং
১৬ মে নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ইতিহাসভিত্তিক রোমান্স ঘরানার ‘ডিয়ার হংরাং’। দীর্ঘ এক যুগ পর জোসেন রাজপরিবারের হারিয়ে যাওয়া এক সন্তানকে ঘিরে আবর্তিত হয়েছে কাহিনি, তবে সেই সন্তান হারিয়ে ফেলেছে নিজের স্মৃতি। এতে মুখ্য ভূমিকায় রয়েছেন লি জে উক ও জো বো আহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট