1. live@www.shilpasamachar.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.shilpasamachar.com : শিল্প সমাচার :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রাইমটাইম এমি উপস্থাপনার আগে দুই পুরস্কার জিতলেন মারিস্কা হারগিটে ভেনিসে অ্যালেক্স গিবনির ‘মাস্ক’, পাঁচ মিনিটের দাঁড়িয়ে অভিবাদন গান, নৃত্য ও আবৃত্তির বর্ণিল আয়োজনে কবিকে স্মরণ করল ছায়ানট গান-বাজনা বন্ধ নিয়ে আসিফ আকবরের বিস্ফোরক মন্তব্য: ‘সরকার স্পষ্ট করে বলুক দেশে সংগীত চলবে কি না’ গুরু-শিষ্যের যুগল পরিবেশনায় মেতে উঠলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি রবীন্দ্রনাথের ‘অচলায়তন’ নিয়ে প্রাচ্যনাট: গর্জে উঠবে পিঙ্ক ফ্লয়েডের সুর ছন্দ ও সুরের মূর্ছনায় মুখরিত ‘পেশকার’: গুরুপূর্ণিমায় শাস্ত্রীয় সংগীতের অনন্য আয়োজন সিলেটের বিশ্বনাথে শতবর্ষী বাউল গানের আসরে হামলা, সাংস্কৃতিক অঙ্গনে তীব্র নিন্দা আসন্ন ঈদে ওটিটির পর্দায় জমে উঠছে উৎসব আলোচনার কেন্দ্রবিন্দুতে সুপারস্টার শাকিব খান এর নতুন সিনেমা

আলোচনার কেন্দ্রবিন্দুতে সুপারস্টার শাকিব খান এর নতুন সিনেমা

চলচিত্র ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ঢালিউড সুপারস্টার শাকিব খান-এর নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আসন্ন ঈত উল ফিতর উপলক্ষে মুক্তির লক্ষ্যে নির্মিত এই ছবিটি ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং প্রযোজনা করেছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্ডস। নির্মাতারা জানিয়েছেন, বড় বাজেট ও আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য নিয়ে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্রটি।

ছবির কাস্টে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন তাসনিম ফারিন, সাবিলা নুর এবং জ্যোতির্ময়ী কুণ্ডু, দেশি-বিদেশি আরও শিল্পী গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বলে জানা গেছে।

‘প্রিন্স’ একটি অ্যাকশন-ক্রাইম ঘরানার সিনেমা। এতে শাকিব খানকে এক রহস্যময় ও প্রভাবশালী গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে, যিনি ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন। অ্যাকশন, রোমান্স ও ক্ষমতার দ্বন্দ্ব—সবকিছুর সমন্বয়ে গল্পটি সাজানো হয়েছে।

সিনেমাটির শুটিং হয়েছে দেশ-বিদেশের বিভিন্ন লোকেশনে, যার মধ্যে কলকাতা এবং শ্রিলঙ্কা উল্লেখযোগ্য। বিশেষ করে কলকাতার বিভিন্ন ঐতিহাসিক এলাকায় গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে।

সম্প্রতি প্রকাশিত টিজারে শাকিব খানকে ভিন্ন লুকে—দীর্ঘ চুল ও স্টাইলিশ অ্যাকশন অবতারে দেখা গেছে, যা ভক্তদের মধ্যে ইতোমধ্যেই সাড়া ফেলেছে।

নির্মাতাদের আশা, আসন্ন ঈদে বড় পরিসরে মুক্তির মাধ্যমে ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট