1. live@www.shilpasamachar.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.shilpasamachar.com : শিল্প সমাচার :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমটাইম এমি উপস্থাপনার আগে দুই পুরস্কার জিতলেন মারিস্কা হারগিটে ভেনিসে অ্যালেক্স গিবনির ‘মাস্ক’, পাঁচ মিনিটের দাঁড়িয়ে অভিবাদন গান, নৃত্য ও আবৃত্তির বর্ণিল আয়োজনে কবিকে স্মরণ করল ছায়ানট গান-বাজনা বন্ধ নিয়ে আসিফ আকবরের বিস্ফোরক মন্তব্য: ‘সরকার স্পষ্ট করে বলুক দেশে সংগীত চলবে কি না’ গুরু-শিষ্যের যুগল পরিবেশনায় মেতে উঠলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি রবীন্দ্রনাথের ‘অচলায়তন’ নিয়ে প্রাচ্যনাট: গর্জে উঠবে পিঙ্ক ফ্লয়েডের সুর ছন্দ ও সুরের মূর্ছনায় মুখরিত ‘পেশকার’: গুরুপূর্ণিমায় শাস্ত্রীয় সংগীতের অনন্য আয়োজন সিলেটের বিশ্বনাথে শতবর্ষী বাউল গানের আসরে হামলা, সাংস্কৃতিক অঙ্গনে তীব্র নিন্দা আসন্ন ঈদে ওটিটির পর্দায় জমে উঠছে উৎসব আলোচনার কেন্দ্রবিন্দুতে সুপারস্টার শাকিব খান এর নতুন সিনেমা

স্মিতা পাতিলের বায়োপিকে অভিনয় করতে চান চিত্রাঙ্গদা

আন্তর্জাতিক নিউজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং সম্প্রতি প্রকাশ করেছেন, তিনি প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী স্মিতা পাতিলের জীবনীভিত্তিক সিনেমায় অভিনয় করতে আগ্রহী। ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজে প্রশংসিত পারফরম্যান্সের পর চিত্রাঙ্গদার এ ইচ্ছা নতুন করে আলোচনায় এসেছে।

ভারতের সংবাদমাধ্যম আজকাল ডনইন–এর এক প্রতিবেদনে জানানো হয়, চিত্রাঙ্গদা বলেন যে বলিউডে পা রাখার পর থেকেই তাকে অনেকেই স্মিতা পাতিলের সঙ্গে তুলনা করে আসছেন। তাদের মুখাবয়বেও মিল খুঁজে পান দর্শকরা, যা নিয়ে তিনি নিজেও অভ্যস্ত হয়ে পড়েছেন। তার ভাষায়, “এই তুলনাটা আমার কাছে সম্মানের। স্মিতা পাতিল ছিলেন অসাধারণ এক শিল্পী। তার কাজ আমাকে অনুপ্রাণিত করে আরও ভালো কিছু করার জন্য। আমি তার বিশাল ভক্ত। যদি কখনও তার বায়োপিকে কাজ করার সুযোগ আসে, সেটা কোনোভাবেই হাতছাড়া করব না। নির্মাতাদের পক্ষ থেকে এমন কোনো ঘোষণা শোনার অপেক্ষায় আছি।”

উল্লেখ্য, স্মিতা পাতিল ছিলেন হিন্দি চলচ্চিত্রের এক অনন্য কণ্ঠস্বর। তার জীবন ছিল জটিলতা আর আবেগের টানাপোড়েনে ভরা—প্রেম, সমাজের কটাক্ষ, মাতৃত্ব এবং আকস্মিক মৃত্যু—সব মিলিয়ে স্মিতার জীবনযাত্রা আজও বলিউডের বুকে এক বেদনার নাম। মাত্র কয়েকদিনের মাতৃত্ব উপভোগ করেই তিনি চলে যান না ফেরার দেশে, রেখে যান ছেলে প্রতীক এবং এক অসাধারণ কর্মজীবনের নিদর্শন।

চিত্রাঙ্গদার এই ইচ্ছা হয়তো একদিন বাস্তব হবে, এবং তাতে স্মিতা পাতিলের স্মৃতি আরও গভীরভাবে নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট