1. live@www.shilpasamachar.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.shilpasamachar.com : শিল্প সমাচার :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রাইমটাইম এমি উপস্থাপনার আগে দুই পুরস্কার জিতলেন মারিস্কা হারগিটে ভেনিসে অ্যালেক্স গিবনির ‘মাস্ক’, পাঁচ মিনিটের দাঁড়িয়ে অভিবাদন গান, নৃত্য ও আবৃত্তির বর্ণিল আয়োজনে কবিকে স্মরণ করল ছায়ানট গান-বাজনা বন্ধ নিয়ে আসিফ আকবরের বিস্ফোরক মন্তব্য: ‘সরকার স্পষ্ট করে বলুক দেশে সংগীত চলবে কি না’ গুরু-শিষ্যের যুগল পরিবেশনায় মেতে উঠলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি রবীন্দ্রনাথের ‘অচলায়তন’ নিয়ে প্রাচ্যনাট: গর্জে উঠবে পিঙ্ক ফ্লয়েডের সুর ছন্দ ও সুরের মূর্ছনায় মুখরিত ‘পেশকার’: গুরুপূর্ণিমায় শাস্ত্রীয় সংগীতের অনন্য আয়োজন সিলেটের বিশ্বনাথে শতবর্ষী বাউল গানের আসরে হামলা, সাংস্কৃতিক অঙ্গনে তীব্র নিন্দা আসন্ন ঈদে ওটিটির পর্দায় জমে উঠছে উৎসব আলোচনার কেন্দ্রবিন্দুতে সুপারস্টার শাকিব খান এর নতুন সিনেমা

ছায়ানটে শুরু হয়েছে দুই দিনব্যাপী রবীন্দ্র-উৎসব

শিল্প ও সংস্কৃতি ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

ঢাকা, ৮ মে ২০২৫: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি সংগঠন ছায়ানট আয়োজন করেছে দুই দিনব্যাপী রবীন্দ্র-উৎসব। ২৫ ও ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, অর্থাৎ ৮ ও ৯ মে ২০২৫ (বৃহস্পতিবার ও শুক্রবার) সন্ধ্যা ৬:৩০ মিনিট থেকে এই উৎসব অনুষ্ঠিত হবে রাজধানীর ধানমণ্ডিস্থ ছায়ানট মিলনায়তনে।

সংগঠনটি জানিয়েছে, উৎসবটি সবার জন্য উন্মুক্ত। এই আয়োজনে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা, প্রবন্ধ পাঠ, আলোচনা ও নৃত্যনাট্য পরিবেশনা। ছায়ানটের শিল্পীরা ছাড়াও অংশ নেবেন দেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী, আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

রবীন্দ্রনাথের সাহিত্য, সংগীত ও মানবিক দর্শনের সঙ্গে নতুন প্রজন্মকে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত করানোই এই উৎসবের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রতিবছরের মতো এবারও ছায়ানটের রবীন্দ্র-উৎসব বাঙালির সংস্কৃতিচর্চায় এক মহৎ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। সংস্কৃতি ও সাহিত্যানুরাগীদের মধ্যে ইতোমধ্যে উৎসবটি ঘিরে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট