1. live@www.shilpasamachar.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.shilpasamachar.com : শিল্প সমাচার :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রাইমটাইম এমি উপস্থাপনার আগে দুই পুরস্কার জিতলেন মারিস্কা হারগিটে ভেনিসে অ্যালেক্স গিবনির ‘মাস্ক’, পাঁচ মিনিটের দাঁড়িয়ে অভিবাদন গান, নৃত্য ও আবৃত্তির বর্ণিল আয়োজনে কবিকে স্মরণ করল ছায়ানট গান-বাজনা বন্ধ নিয়ে আসিফ আকবরের বিস্ফোরক মন্তব্য: ‘সরকার স্পষ্ট করে বলুক দেশে সংগীত চলবে কি না’ গুরু-শিষ্যের যুগল পরিবেশনায় মেতে উঠলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি রবীন্দ্রনাথের ‘অচলায়তন’ নিয়ে প্রাচ্যনাট: গর্জে উঠবে পিঙ্ক ফ্লয়েডের সুর ছন্দ ও সুরের মূর্ছনায় মুখরিত ‘পেশকার’: গুরুপূর্ণিমায় শাস্ত্রীয় সংগীতের অনন্য আয়োজন সিলেটের বিশ্বনাথে শতবর্ষী বাউল গানের আসরে হামলা, সাংস্কৃতিক অঙ্গনে তীব্র নিন্দা আসন্ন ঈদে ওটিটির পর্দায় জমে উঠছে উৎসব আলোচনার কেন্দ্রবিন্দুতে সুপারস্টার শাকিব খান এর নতুন সিনেমা

নির্মাতা ফ্রান্সিস ফোর্ড পেয়েছেন এএফআই এর ৫০তম আজীবন সম্মাননা পুরস্কার

আন্তর্জাতিক নিউজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলা পেয়েছেন আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (এএফআই) ৫০তম আজীবন সম্মাননা পুরস্কার। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন দুই খ্যাতিমান নির্মাতা জর্জ লুকাস ও স্টিভেন স্পিলবার্গ।

অনুষ্ঠানে কপোলার সৃজনশীলতা ও প্রভাবের ভূয়সী প্রশংসা করেন স্পিলবার্গ। ‘দ্য গডফাদার’–এর নির্মাতাকে তিনি ‘সাহসী’ ও ‘স্বাধীন ঘরানার শিল্পীদের জন্য এক অনন্য যোদ্ধা’ বলে অভিহিত করেন। তিনি বলেন, কপোলা শুধু নিজের কাজেই অনন্য নন, বরং নতুন চিন্তা ও দর্শন দিয়ে অন্যদেরও উৎসাহিত করেছেন।

স্পিলবার্গ স্মরণ করেন, কীভাবে তিনি কপোলার বিখ্যাত সিনেমা অ্যাপোক্যালিপস নাউ–এর প্রাথমিক সম্পাদনা সংস্করণ দেখে মুগ্ধ হয়েছিলেন। প্রায় পাঁচ ঘণ্টার সেই কাট দেখার সুযোগ দিয়েছিলেন কপোলা নিজেই এবং সহকর্মীদের মতামত গ্রহণ করেছিলেন অকপটে।

দ্য গডফাদার নিয়ে স্পিলবার্গের মন্তব্য ছিল আরও গভীর। তিনি বলেন, “আমার কাছে এটি সর্বকালের সেরা আমেরিকান চলচ্চিত্র। আপনি (কপোলা) সময়ের ঊর্ধ্বে একজন শিল্পী, যিনি আমেরিকান সিনেমাকে সমৃদ্ধ করেছেন এবং এখনো করে চলেছেন। আপনি আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছেন।”

পুরস্কার গ্রহণ করে দেওয়া বক্তব্যে আবেগভরে পরিবার, বন্ধু, সহকর্মী ও অনুপ্রেরণাদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান কপোলা। তিনি বলেন, “অদ্ভূত এক অনুভূতি হচ্ছে। পুরোনো সব প্রিয় মুখ যেন আমাকে আবার স্বাগত জানাচ্ছে। আমি সব সময়ই তোমাদের একজন হয়েই থাকব।”

অনুষ্ঠানে কপোলার প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন রবার্ট ডি নিরো, আল পাচিনো, হ্যারিসন ফোর্ড, মরগান ফ্রিম্যান, ডাস্টিন হফম্যান, রন হাওয়ার্ড, স্পাইক লি, অ্যাডাম ড্রাইভারসহ অনেক তারকা। ডি নিরো ও পাচিনো মঞ্চে উঠে বলেন, কপোলা তাঁদের জীবনে গভীর প্রভাব রেখেছেন। পাচিনো উল্লেখ করেন, কপোলার আত্মবিশ্বাস তাঁর নিজের চেয়েও বেশি ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট