1. live@www.shilpasamachar.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.shilpasamachar.com : শিল্প সমাচার :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমটাইম এমি উপস্থাপনার আগে দুই পুরস্কার জিতলেন মারিস্কা হারগিটে ভেনিসে অ্যালেক্স গিবনির ‘মাস্ক’, পাঁচ মিনিটের দাঁড়িয়ে অভিবাদন গান, নৃত্য ও আবৃত্তির বর্ণিল আয়োজনে কবিকে স্মরণ করল ছায়ানট গান-বাজনা বন্ধ নিয়ে আসিফ আকবরের বিস্ফোরক মন্তব্য: ‘সরকার স্পষ্ট করে বলুক দেশে সংগীত চলবে কি না’ গুরু-শিষ্যের যুগল পরিবেশনায় মেতে উঠলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি রবীন্দ্রনাথের ‘অচলায়তন’ নিয়ে প্রাচ্যনাট: গর্জে উঠবে পিঙ্ক ফ্লয়েডের সুর ছন্দ ও সুরের মূর্ছনায় মুখরিত ‘পেশকার’: গুরুপূর্ণিমায় শাস্ত্রীয় সংগীতের অনন্য আয়োজন সিলেটের বিশ্বনাথে শতবর্ষী বাউল গানের আসরে হামলা, সাংস্কৃতিক অঙ্গনে তীব্র নিন্দা আসন্ন ঈদে ওটিটির পর্দায় জমে উঠছে উৎসব আলোচনার কেন্দ্রবিন্দুতে সুপারস্টার শাকিব খান এর নতুন সিনেমা

‘তাণ্ডব’-এ শাকিব খানের নায়িকা সাবিলা নূর, শুটিং সেট থেকেই নিশ্চিত

চলচিত্র ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

শাকিব খানের পরবর্তী সিনেমা ‘তাণ্ডব’-এ তার বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। কারো কারো ধারণা ছিল জয়া আহসান, কেউবা বলছিলেন সাবিলা নূর অথবা ওপার বাংলার কোয়েল মল্লিকের কথা।

সোমবার দুপুরে অবশেষে মিলল সেই প্রশ্নের উত্তর। শুটিংয়ের সময় ফাঁস হওয়া কয়েক সেকেন্ডের একটি ফুটেজ থেকে জানা যায়, ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এ ছবির মাধ্যমেই রূপালি পর্দায় অভিষেক ঘটবে আলোচিত এই অভিনেত্রীর।

বর্তমানে ঢাকার এফডিসিতে কাজ শেষ করে উত্তরের এক লোকেশনে চলছে শাকিব-সাবিলার দৃশ্যধারণ। সেখানে শুটিং দেখতে হাজির হচ্ছেন হাজার হাজার ভক্ত।

অ্যাকশন আর উত্তেজনায় ভরপুর ‘তাণ্ডব’-এ প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাকিব খান ও সাবিলা নূরকে। নতুন এই জুটির রসায়ন নিয়ে ইতিমধ্যে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা ও প্রত্যাশা।

আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে ‘তাণ্ডব’। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় আলফা আই এসভিএফ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই ছবির পরিচালনায় আছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট