1. live@www.shilpasamachar.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.shilpasamachar.com : শিল্প সমাচার :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমটাইম এমি উপস্থাপনার আগে দুই পুরস্কার জিতলেন মারিস্কা হারগিটে ভেনিসে অ্যালেক্স গিবনির ‘মাস্ক’, পাঁচ মিনিটের দাঁড়িয়ে অভিবাদন গান, নৃত্য ও আবৃত্তির বর্ণিল আয়োজনে কবিকে স্মরণ করল ছায়ানট গান-বাজনা বন্ধ নিয়ে আসিফ আকবরের বিস্ফোরক মন্তব্য: ‘সরকার স্পষ্ট করে বলুক দেশে সংগীত চলবে কি না’ গুরু-শিষ্যের যুগল পরিবেশনায় মেতে উঠলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি রবীন্দ্রনাথের ‘অচলায়তন’ নিয়ে প্রাচ্যনাট: গর্জে উঠবে পিঙ্ক ফ্লয়েডের সুর ছন্দ ও সুরের মূর্ছনায় মুখরিত ‘পেশকার’: গুরুপূর্ণিমায় শাস্ত্রীয় সংগীতের অনন্য আয়োজন সিলেটের বিশ্বনাথে শতবর্ষী বাউল গানের আসরে হামলা, সাংস্কৃতিক অঙ্গনে তীব্র নিন্দা আসন্ন ঈদে ওটিটির পর্দায় জমে উঠছে উৎসব আলোচনার কেন্দ্রবিন্দুতে সুপারস্টার শাকিব খান এর নতুন সিনেমা

আন্তর্জাতিক মঞ্চে ‘প্রিয় মালতী’র জয়যাত্রা: লন্ডনে জিতলো দর্শক পুরস্কার

চলচিত্র ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত শঙ্খ দাশগুপ্ত পরিচালিত চলচ্চিত্র প্রিয় মালতী দেশ-বিদেশের বিভিন্ন উৎসবে প্রশংসিত হয়ে চলেছে। গেল ডিসেম্বরে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এটি সেরা ছবির পুরস্কার অর্জন করে সাড়া ফেলেছিল। এবার এই ছবিটি যুক্ত করল আরও একটি সম্মান—লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে পেয়েছে দর্শক পুরস্কার।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সম্প্রতি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই আনন্দের খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। ছবির পরিচালক শঙ্খ দাশগুপ্তও সামাজিক মাধ্যমে লেখেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে প্রিয় মালতী লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবে দর্শক পুরস্কার জিতেছে। আমাদের গল্পে যারা বিশ্বাস রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞ।” এই পোস্টটি শেয়ার করে মেহজাবীন নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।

গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় মেহজাবীন বলেন, “অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আজ এই অবস্থানে এসেছি। নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে এই সাফল্য উদযাপন করছি। এ অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন।”

গত ২২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত আয়োজিত হয় লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসব। সেখানকার দর্শকদের কাছ থেকেও প্রিয় মালতী ছবিটি দারুণ সাড়া পেয়েছে বলে আয়োজকদের সূত্রে জানা গেছে। এর আগে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ছবিটি প্রদর্শিত হয়েছিল এবং প্রশংসিত হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট