1. live@www.shilpasamachar.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.shilpasamachar.com : শিল্প সমাচার :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমটাইম এমি উপস্থাপনার আগে দুই পুরস্কার জিতলেন মারিস্কা হারগিটে ভেনিসে অ্যালেক্স গিবনির ‘মাস্ক’, পাঁচ মিনিটের দাঁড়িয়ে অভিবাদন গান, নৃত্য ও আবৃত্তির বর্ণিল আয়োজনে কবিকে স্মরণ করল ছায়ানট গান-বাজনা বন্ধ নিয়ে আসিফ আকবরের বিস্ফোরক মন্তব্য: ‘সরকার স্পষ্ট করে বলুক দেশে সংগীত চলবে কি না’ গুরু-শিষ্যের যুগল পরিবেশনায় মেতে উঠলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি রবীন্দ্রনাথের ‘অচলায়তন’ নিয়ে প্রাচ্যনাট: গর্জে উঠবে পিঙ্ক ফ্লয়েডের সুর ছন্দ ও সুরের মূর্ছনায় মুখরিত ‘পেশকার’: গুরুপূর্ণিমায় শাস্ত্রীয় সংগীতের অনন্য আয়োজন সিলেটের বিশ্বনাথে শতবর্ষী বাউল গানের আসরে হামলা, সাংস্কৃতিক অঙ্গনে তীব্র নিন্দা আসন্ন ঈদে ওটিটির পর্দায় জমে উঠছে উৎসব আলোচনার কেন্দ্রবিন্দুতে সুপারস্টার শাকিব খান এর নতুন সিনেমা

‘জংলি’ বক্স অফিসে ছুঁয়েছে আবেগ

চলচিত্র ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

সীমিত সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েও দর্শকদের আগ্রহে ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করছে এম রাহিম পরিচালিত সিনেমা জংলি। মুক্তির চতুর্থ সপ্তাহে এসে ছবিটি দেশের ২৭টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। একইসঙ্গে, ২৫ এপ্রিল কানাডা ও যুক্তরাষ্ট্রের ৩৩টি প্রেক্ষাগৃহেও ছবিটি মুক্তি পেয়েছে। উত্তর আমেরিকায় মুক্তির প্রথম তিন দিনে জংলি টিকিট বিক্রি করেছে প্রায় ৩৫ হাজার ডলার সমপরিমাণ।

পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর সভাপতি অলিউল্লাহ সজীব সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, এ আয় বাংলাদেশের আরেক জনপ্রিয় সিনেমা প্রিয়তমা-র শুরুর আয়-সংক্রান্ত স্মৃতি মনে করিয়ে দেয়। প্রিয়তমা উত্তর আমেরিকায় প্রথম তিন দিনে ৪২টি প্রেক্ষাগৃহ থেকে ৪৪ হাজার ডলারের টিকিট বিক্রি করেছিল। শেষ পর্যন্ত সিনেমাটি আয় করেছিল ১ লাখ ৩২ হাজার ডলার।

সজীবের ভাষায়, ‘জংলি-র বেলায় দর্শকের মধ্যে একই ধরনের আবেগ কাজ করছে, যেমনটা হয়েছিল প্রিয়তমা-র ক্ষেত্রে। মানুষ সিনেমা দেখে আবেগতাড়িত হয়ে বের হচ্ছে হল থেকে, এটি বাংলাদেশের বাইরেও দেখা যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জংলি বক্স অফিসে একটি চমৎকার অভিজ্ঞতা দিচ্ছে। সিনেমাটি ১ লাখ ডলারের ঘরে পৌঁছাতে পারবে কি না, তা বোঝা যাবে প্রথম সপ্তাহ শেষে।’

সিয়াম আহমেদ, শবনম বুবলী, দীঘি এবং শিশু শিল্পী নৈঋতা অভিনীত ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে টাইগার মিডিয়া ও এমআইবি স্টুডিওস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট